G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কাল মোহছেন আউলিয়ার (রহ.) ওরশ

0

সিতাজ সংবাদ: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তম হাট মাজার প্রাঙ্গণে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর বার্ষিক ওরশ। এ উপলক্ষে ওরশ উদযাপন কমিটি ও মাজার পরিচালনা কমিটি নানা কর্মসূচির আয়োজন করেছে।

ওরশ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা, দোয়া, আখেরি মোনাজাত এবং তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তদের জন্য থাকা-খাওয়া, বিশ্রাম ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

শাহ মোহছেন আউলিয়া
শাহ মোহছেন আউলিয়া

বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান মাজার পরিচালনা ও ওরশ উদযাপন কমিটির যুগ্ম মোতোয়াল্লী এস এম জহিরুল ইসলাম। সভায় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ওরশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতি নিয়েছে আনোয়ারা থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, মাজার এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতি বছর বাংলা ৬ আষাঢ় হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর ওরশ অনুষ্ঠিত হয়। এ সময় বটতলী ও আশপাশের এলাকাজুড়ে ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.