G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের আশা

0

অনলাইন ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, কৌশলগত সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত চীনের বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং তিনি নীরবতা পালন করে চীনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

চার দিনের সরকারি সফরে চীনে অবস্থানরত প্রধানমন্ত্রী ইতোমধ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, উন্নয়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয় about an hour ago

এ ছাড়া সফরকালে ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা ও শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। এসব আলোচনায় বাংলাদেশে নতুন বিনিয়োগ, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

চীন সফরের আগে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেন এবং পরে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনেও অংশ নেন। সফর শেষে শুক্রবার বিকেলে তাঁর প্রতিনিধিদল নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.