G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

0

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) স্থানীয় বাসিন্দা এবং সৌদি আরবপ্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাঁদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক সময় কাটানোর পর কিছু সময়ের জন্য বাড়ির বাইরে যান নিহতের শাশুড়ি। পরে বাড়িতে ফিরে এসে তিনি পুত্রবধূকে অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্তের পরই প্রকৃত কারণ সম্পর্কে বলা সম্ভব হবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.