রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
গ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদীদেশজুড়ে গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা-সবচেয়ে বেশি গোপালগঞ্জে
জাতীয় শিক্ষা সব খবর

প্রাথমিক বিদ্যালয়ে তিন বই রাখার নির্দেশ বাতিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়
শেয়ার করুন:

নিউজ ডেস্ক: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের আগের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী সোমবার (৬ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রণালয় আজ আনুষ্ঠানিকভাবে আগের নির্দেশনাপত্র প্রত্যাহার করেছে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের সমন্বয়ে একটি সেট সংরক্ষণের নির্দেশ দিয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নির্দেশনাপত্রও পাঠানো হয়েছিল।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেই নির্দেশনা আর কার্যকর থাকছে না। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে উল্লিখিত তিনটি বই সংরক্ষণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সিতাজ/এস.টি

Powered by Done 5 Technologies