Take a fresh look at your lifestyle.

কাল চুনতীতে শাহ সাহেব (রহ.)’র দুইদিন ব্যাপী ৪৪তম ইসালে সওয়াব মাহফিল

0

সোহেল তাজ: চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসাসহ অসংখ্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক, শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.)’র দুইদিন ব্যাপী ৪৪তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল কাল ৬-৭ আগস্ট ২০২৬ বৃহসপ্তিবার চুনতী সিরাত ময়দানে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ৬ আগস্ট বাদে ফজর খতমে কোরআন, খতমে তাহলীল, খতমে বুখারি শরীফ, বাদে যোহর মুনাজাত, ৭ আগস্ট বাদে আসর হতে রাত ১০টা পর্যন্ত দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ আলোচনা পেশ করবেন।

এতে উপস্থিত থাকবেন দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। উক্ত মাহফিলে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিরাত মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ।

সিতাজ২৪/এস,টি

Leave A Reply

Your email address will not be published.