Take a fresh look at your lifestyle.

আজ আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে ত্বরিকত বৈঠক

0

যিকির-আযকার, তরিকতের ছবক ও বিশেষ দোয়া মাহফিল

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে আজ রবিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হবে মাসিক ত্বরিকত বৈঠক, যিকির ও দোয়া মাহফিল। শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত এ মাহফিল বাদে মাগরিব শুরু হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন দরবারে আলীয়া গারাংগিয়ার পীর ও শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক শাহসুফি মাওলানা মাহমুদুল হক মজিদী।

অনুষ্ঠানে তরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুফি ক্বারী আবদুল মাবুদ। এছাড়া মাহফিলে যিকির-আযকার, তরিকত ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, নিয়মিত ত্বরিকত বৈঠনের মাধ্যমে আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন, আল্লাহর জিকির ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধির প্রয়াস চালানো হচ্ছে।

শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী মাহফিলে সকল ভক্ত, মুরিদান, অনুরাগী, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে মাহফিলে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

সিতাজ২৪/এস.টি

Leave A Reply

Your email address will not be published.