মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

তুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশ

প্রকাশ:
তুরস্ক পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি
তুরস্ক পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকরে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে তুরস্ক। শনিবার (১৪ নভেম্বর) এ-সংক্রান্ত আইন দেশটির সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। এর ফলে গেজেট প্রকাশের দিন থেকেই চুক্তিটি কার্যকর হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় তিন দেশের শীর্ষ পর্যায়ের এক সম্মেলনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদনের প্রস্তাব পাস হয়। ভোটাভুটিতে ২৭৯ জন আইনপ্রণেতা প্রস্তাবের পক্ষে এবং ১১৯ জন বিপক্ষে ভোট দেন।

তুরস্কের ৫৯২ সদস্যের পার্লামেন্টে অনুষ্ঠিত এ ভোটাভুটিতে অংশ নেন মোট ৩৯৮ জন আইনপ্রণেতা।

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তিন দেশের অঙ্গীকার

চুক্তির আওতায় তিন দেশ সম্মিলিত নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।

সরকারি গেজেটে আইন প্রকাশের মধ্য দিয়ে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার এই চুক্তি কার্যকরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার নতুন অধ্যায় শুরু হলো।

Loading

Powered by Done 5 Technologies