মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: হালনাগাদ:
সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।

চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদীয় কার্যক্রম ও দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত ও আলোচনা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।

সিতাজ২৪.কম/এস.টি

Loading

Powered by Done 5 Technologies