চসিকের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এনায়েত বাজার ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার রাতে নগরীর এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির আজাদীকে বলেন, নাশকতার অভিযোগে সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতার ঘটনায় তাঁর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাচ্চুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। তিনি আরও বলেন, বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সিতাজ২৪.কম/এস.টি
![]()