মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

যথেষ্ট হয়েছে আর নয়, নাশকতাকারীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ:
লালমনিরহাটে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
লালমনিরহাটে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে আর নয়। তাদের সমুচিত জবাব দিতে হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

লালমনিরহাটে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
লালমনিরহাটে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। দেশের মানুষ এখন নিরাপত্তা চায়। জনগণের ভাগ্য পরিবর্তনে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

তারেক রহমান বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়।

পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এসব ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Loading

Powered by Done 5 Technologies