শেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
চাটগাঁর তাজ ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া তৎকালীন পরিস্থিতিতে নয়াদিল্লির সামনে অন্য কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর এক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটপূর্ণ। শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী কিংবা সেনাবাহিনী নিয়ে যায়নি। একটি সামরিক বিমানে তিনি ভারতে পৌঁছান। এমন পরিস্থিতির জন্য ভারতও প্রস্তুত ছিল না।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ওই বাস্তবতায় শেখ হাসিনার বিমানকে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারত।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতীয় হাইকমিশনার জানান, প্রত্যর্পণের বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আদালতও এতে সম্পৃক্ত। ফলে তাঁকে ফেরত দেওয়ার নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয়।
একইভাবে ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত দেওয়ার প্রশ্নেও আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করেন তিনি।
সিতাজ২৪.কম/এস.টি