মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

কাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।

প্রকাশ:
IMG 20261123 WA0003 news

আজ হতে ১২৯ বছর আগে ১৮৯৭খ্রীস্টাব্দে যিনি আমাদের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ( চট্টগ্রামী কথা ) ভাষাকে সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা করে আমাদের প্রবাদ প্রবচন কে গ্রন্থ আকারে ‘ Some Chittagong Proverbs ‘ ( সাম চিটাগাং প্রোভার্বস ) শিরোনামে গ্রন্থ প্রকাশ করে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন তিনি অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্ন।

মহামুল্যবান এই গ্রন্থটি তিনি ইংরেজ বিশ্বের সবচাইতে নামি ও দামী বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে সংরক্ষন, গবেষণা ও পাঠযোগ্য করেছেন। মি.অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্ন ইংরেজ আমলে চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট ও কালেক্টর ছিলেন। তিনি ১৮৭৫ সালে ভারতীয় সিভিল সার্ভিসে যোগদেন। এছাড়া তিনি লন্ডনের ওরিয়েন্টাল স্কুলে অধ্যাপনা করেন।

জেমস ড্রমন্ড এন্ডাসর্ন ১৯২০ সালের ২৪ নভেম্বর মারা যান। তিনি ১৮৫২ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৪ নভেম্বর জেমস ড্রমন্ড এন্ডাসর্ন এর ১০৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও ইতিহাসের পাঠশালা এই মহান ভাষাবিদ ও শিক্ষাবিদকে শ্রদ্ধায় স্মরণ করছে আলোচনা সভার আয়োজন করেছেন নগরীর এশিয়ান এসআর হোটেল অডিটরিয়ামে সকাল ১০ টা। ইতিহাসের প্রয়োজনে তাঁকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে

Loading

Powered by Done 5 Technologies