মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

চুনতিতে হাতির আক্রমণে আব্দুশ শুকুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

প্রকাশ: হালনাগাদ:
Screenshot 20261128 234707 news

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৮ নম্বর চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাতারকূল এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে আব্দুশ শুকুর (৪০) হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

গত ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৫টা ১৫ মিনিটের দিকে চুনতি এলাকায় হাতির আক্রমণের শিকার হন তিনি। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গত ১০ দিন ধরে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ অবস্থায় তাঁর সুচিকিৎসা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হচ্ছে। পাশাপাশি হাতির আক্রমণ থেকে স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

আব্দুশ শুকুরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করা হচ্ছে।

Loading

Powered by Done 5 Technologies