আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে আগামী ১৪ জুন ২০২৬, রবিবার বাদে মাগরিব অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসিক ত্বরিকত বৈঠক, যিকির ও দোয়া মাহফিল।
শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত এ আধ্যাত্মিক সমাবেশে সভাপতিত্ব করবেন দরবারে আলীয়া গারাংগিয়ার পীর এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক শাহসুফি মাওলানা মাহমদুল হক মজিদী।
মাহফিলে বাদে মাগরিব তরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহ সুফি ক্বারী আবদুল মাবুদ। এ সময় যিকির-আযকার, আধ্যাত্মিক আলোচনা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত, মুরিদান, অনুরাগী ও ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এ মহতী আধ্যাত্মিক সমাবেশে অংশগ্রহণ করে দ্বীনি ও রূহানী ফয়েজ-বরকত অর্জনের তাওফিক দান করুন।
সিরাজ/এস.টি