শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
জাতীয় ঢাকা সব খবর

মন্ত্রীর অভিযোগের প্রমাণ চাইলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
শেয়ার করুন:

সিতাজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রীর করা অভিযোগের কড়া জবাব দিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি বলেছেন, আদ্-দ্বীন হাসপাতাল তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে—এমন দাবি করে থাকলে তার প্রমাণ স্বাস্থ্যমন্ত্রীকেই দিতে হবে।

সোমবার বিকেলে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, কোনো কারণ ছাড়াই তিনি কেন একজন মন্ত্রীর পেছনে ঘুরবেন, সেটিই প্রশ্নসাপেক্ষ। তাই এ ধরনের বক্তব্য দেওয়া হয়ে থাকলে অভিযোগের সত্যতা প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর ওপরই বর্তায়।

প্রসঙ্গত, গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দাবি করেন, আদ্-দ্বীন হাসপাতাল তার পেছনে বিপুল পরিমাণ অর্থ নিয়ে তদবির করেছে।

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক আরও জানান, হাসপাতালের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী মঙ্গলবার আনুষ্ঠানিক আপিল করা হবে।

এ সময় আদ্-দ্বীন হাসপাতাল ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিতাজ/এস.টি

Powered by Done 5 Technologies