Take a fresh look at your lifestyle.

প্রাথমিক বিদ্যালয়ে তিন বই রাখার নির্দেশ বাতিল

0

নিউজ ডেস্ক: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের আগের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী সোমবার (৬ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রণালয় আজ আনুষ্ঠানিকভাবে আগের নির্দেশনাপত্র প্রত্যাহার করেছে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের সমন্বয়ে একটি সেট সংরক্ষণের নির্দেশ দিয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নির্দেশনাপত্রও পাঠানো হয়েছিল।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেই নির্দেশনা আর কার্যকর থাকছে না। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে উল্লিখিত তিনটি বই সংরক্ষণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.