শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

received 447022976456834
শেয়ার করুন:

 

আনোয়ারা প্রতিনিধি: নানা আয়োজন ও কর্মসূচি পালনের মধ্যদিয়ে
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার ( ৪ নভেম্বর) সকালে মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারা হাইলধরে পরিবারের পক্ষ থেকে খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে মরহুমের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, কবর জেয়ারত ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলি উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক,
মরহুমের আত্মীয় স্বজন, প্রতিবেশি, শুভাকাঙ্খি
ও পরিবারের সদস্যসহ আনোয়ারা-কর্ণফুলি উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

received 661432937856843

এছাড়াও পৃথকভাবে আনোয়ারা উপজেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ লীগ, দক্ষিণ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন বাবুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জেয়ারত করেন।

সি-তাজ. কম/এস.টি

Powered by Done 5 Technologies