মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
জাতীয় দেশের খবর সব খবর

স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৫০৮ কমেছে।

20201125 014001
শেয়ার করুন:

 

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৫০৮ কমেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

বুধবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৭৩ হাজার ৮৩৩ টাকায়, মঙ্গলবার পর্যন্ত যা ছিল ৭৬ হাজার ৩৪১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৭০ হাজার ৬৮৪ টাকায়, মঙ্গলবার পর্যন্ত এর দাম ছিল ৭৩ হাজার ৮৫৯ টাকা।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৬১ হাজার ৯৩৬ টাকায়, যা ছিল  ৬৪ হাজার ৪৪৪ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দর ৫১ হাজার ৬১৩ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৫৪ হাজার ১২১ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে এক হাজার ৫১৬ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

এর আগে সর্বশেষ গত ১৫ অক্টোবর সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল বাজুস।

Powered by Done 5 Technologies