সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
অপরাধ দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালীতে ৪ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন

IMG 20210110 203445
শেয়ার করুন:

মু. মিজান বিন তাহের
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন করায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নে চারটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। রবিবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা ও রত্নপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন করায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুরে মেসার্স চৌধুরী ব্রিকস চিমনী ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি একই ইউনিয়নের ইলশা গ্রামের মেসার্স এমবিএম ব্রিকস, এমবিএম ব্রিকস-২ এবং মেসার্স খাজা আজমির ব্রিকস নামক ইটভাটার চিমনি ছিদ্র করে কাঁচা ইট ধ্বংস করা হয়।

received 419286139384084
বাহারচড়ায় সরকারী খাস জমিতে ইটভাটা

রবিবার সারাদিন ব্যাপি এ  অভিযান পরিচালনা করেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম ও ফায়ার সার্ভিস, র‍্যাব-৭ ও বাঁশখালী থানা পুলিশের সদস্যরা।

received 151281823458755

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন করায় বাঁশখালীতে বাহারচড়া ইউনিয়নে অবৈধ ভাবে গড়ে উঠা ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ব্যাহত থাকবে।

Powered by Done 5 Technologies