শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
শিক্ষা

জবি ট্রেজারার কে বরণ করলো উন্মুক্ত লাইব্রেরীর শিক্ষার্থীরা

80574440 1217274515139071 6310181395985596416 n e1576340134521
শেয়ার করুন:

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড.কমালউদ্দিন বরণ ও বিদায়ী ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া কে সংবর্ধনা দিয়েছে উন্মুক্ত লাইব্রেরীর শিক্ষার্থীরা। শনিবার(১৪ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির কলা ভবনের নিচ তলার উন্মুক্ত লাইব্রেরীর কক্ষে এক উৎসবমুখর পরিবেশের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করেন উন্মুক্ত লাইব্রেরীতে অধ্যয়ন করা শিক্ষার্থীরা। এই সময়ে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জবি উন্মুক্ত লাইব্রেরীর আহবায়ক মিরাজুল ইসলাম মিরাজ,মাহবুব,ওয়ালিউল্লা সজীব,ইব্রাহিম খলিল,নাদিরা নওশিন, ইয়ানুল হক, শাহরিয়া, রাকিব, শারমিন সহ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিদায়ী ট্রেজারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রশংসা করেন এবং নব নিযুক্ত ট্রেজারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।

বিদায়ী ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, শিক্ষা অর্জনের সাথে সাথে ভাল মানুষ হতে হবে।তিনি এসময়ে শিক্ষার্থীদের নানান দিক নির্দেশনা দেন। নব নিযুক্ত জবি ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দিন বলেন,তার দীর্ঘ শিক্ষকতার জীবনের নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে উন্মুক্ত লাইব্রেরীর নানান সমস্যা সমাধান করার আশ্বাস দেন।

Powered by Done 5 Technologies