মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
খেলার মাঠ চট্টগ্রাম দেশের খবর

খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটে। এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় শাকপুরা ফুটবল একাদশ ১ গোলে জয়

received 149762366972435
শেয়ার করুন:

খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটে, এবং মন ভাল থাকে। এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে প্রথম সেমিফাইনাল খেলায় শাকপুরা ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ পশ্চিম গোমদন্ডী ফুটবল একাদশকে পরাজিত করে ।

খেলার নির্ধারিত সময়ে শাকপুরা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম পশ্চিম গোমদন্ডী ফুটবল একাদশকে ১ গোলে পরাজিত করেন।

উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় শাকপুরা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম পশ্চিম গোমদন্ডী ফুটবল একাদশ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মিনহাজ।
তাকে পুরষ্কার হাতে তুলে দেন টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি। এতে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির মহাসচিব এস এম শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম মহাসচিব এস এম আলী আকবর, মোঃ জহুরুল ইসলাম জহুর, হারুন ইসলাম বাবলু, সদস্য কাজি জসিম উদ্দিন, শেখ শহীদুল আলম কামরুজ্জমান।
মিডিয়া উপ কমিটি সদস্য সৈয়দ মোঃ নজরুল ইসলাম, মোঃ ইয়াছিন চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies