শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
জাতীয় রাজনীতি সব খবর

দেশে এখন স্বাধীনতার স্বাদ পাচ্ছি না : মান্না

রাজাকারের তালিকা প্রকাশের পেছনে রাজনীতি রয়েছে বলে দাবি করে সাবেক ডাকসু ও আওয়ামী লীগ নেতা মান্না বলেন, ‘এই তালিকা করতে ৪৮ বছর লেগে গেল! আগে কেন করা হলো না?

resize 350x250x0image 144997 1
শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনা, বাজার অব্যবস্থাপনাসহ নানাভাবে দেশ এখন বিভীষিকার প্রান্তর হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেছেন, দেশে এখন স্বাধীনতার স্বাদ পাচ্ছেন না তিনি।

সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সরকারবিরোধী জোট ঐক্যফ্রন্টের নেতা।

মান্না বলেন, ‘দেশে আজ সর্বত্র সংকট। সব সংকট থেকে মুক্তি পেতে এই বিজয় দিবসে আমাদের নতুন করে শপথ নিতে হবে।’

রাজাকারের তালিকা প্রকাশের পেছনে রাজনীতি রয়েছে বলে দাবি করে সাবেক ডাকসু ও আওয়ামী লীগ নেতা মান্না বলেন, ‘এই তালিকা করতে ৪৮ বছর লেগে গেল! আগে কেন করা হলো না? আবার যে তালিকা করা হয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে এটাকে একটা বিভ্রান্তিকর মনে হয়েছে।’

দেশে এখনো মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করে মান্না। বলেন, ‘দেশের গণতন্ত্র ধূলিস্যাৎ হয়েছে। শ্রমিকের অধিকার ক্ষুণ্ন হয়েছে। মানুষের নিরাপত্তা নেই। সবকিছুর দাম সীমাহীন। দেশটা দখল করে নিয়েছে সিন্ডিকেট। ফলে আমি এখানে স্বাধীনতার স্বাদ পাচ্ছি না।’

ctaj24.com/st

Powered by Done 5 Technologies