শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
জাতীয় রাষ্ট্রপতি সব খবর

আগামীকাল সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি

464872 17 1
শেয়ার করুন:

 

সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আগামীকাল বুধবার সুপ্রিম কোর্ট জাজেস কমপ্লেক্সে এক আলোচনা সভায় যোগ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন মঙ্গলবার ইউএনবিকে জানিয়েছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বুধবার তৃতীয়বারের মতো সুপ্রিম কোর্ট দিবস উদযাপন করবে। ১৯৭২ সালের এই দিনে কার্যক্রম শুরু করেছিল সুপ্রিম কোর্ট।

 

Powered by Done 5 Technologies