শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
রাউজানে সানশেড ধসে প্রাণ গেল শ্রমিকের১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা এখন ভারতেরও অস্বস্তি: হুমায়ুন কবিরশেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টাচট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৭ স্থানে উড়ালসড়কশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণতানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকা
জাতীয়

দুই হাজার কার্টন খেজুর প্রদান সৌদি সরকার

dab 2104010942
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিব মো. মোহসীনের কাছে খেজুর হস্তান্তর করেন সৌদি আরব রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক এফেয়ার্সের প্রধান আহমেদ বিন হাসান হামাদি
শেয়ার করুন:

 

রমজান মাসে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ইফতারের জন্য প্রায় ৪০ মেট্রিক টন বা দুই হাজার কার্টন খেজুর দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিব মো. মোহসীনের কাছে এ খেজুর হস্তান্তর করেন সৌদি আরব রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক এফেয়ার্সের প্রধান আহমেদ বিন হাসান হামাদি।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তরা।

হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টন খেজুর প্রদান করেছে। সৌদি আরব আমাদের অত্যন্ত ভ্রাতিৃপ্রতিম একটি দেশ। এছাড়া মুসলমান হিসেবে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভিন্ন। সেদেশে আমাদের বিপুল সংখ্যক লোক হজ ও ওমরা করতে যায়।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইফতারের সময় খেজুর কিনতে অক্ষম জনগণের কাছে এই ৪০ মেট্রিক টন খেজুর পৌঁছানোর জন্য আমরা জেলা প্রশাসনের কাছে পাঠাবো। রোজার প্রথম দিন থেকে এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইফতার করতে পারেন। আমরা দৃঢ়ভাবে জেলা প্রশাসকদের বলবো যারা খেজুর কিনতে অসমর্থ তাদের মাঝে যেন এই খেজুর বিতরণ করা হয়। এই খেজুরের কোনো অংশ মন্ত্রণালয় বা অধিদফতরের না। এই ৪০ মেট্রিক টন খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হবে। এজন্য আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

হামাদি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ। এই সম্পর্ককে সামনে এগিয়ে নিতে সৌদি সরকার আন্তরিক। তার নিদর্শন স্বরূপ সামান্য কিছু খেজুর রাষ্ট্রদূতের পক্ষ থেকে অফিসিয়ালি হস্তান্তর করলাম।

রমজান মাসে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ইফতারের জন্য প্রায় ৪০ মেট্রিক টন বা দুই হাজার কার্টন খেজুর দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিব মো. মোহসীনের কাছে এ খেজুর হস্তান্তর করেন সৌদি আরব রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক এফেয়ার্সের প্রধান আহমেদ বিন হাসান হামাদি।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তরা।

হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টন খেজুর প্রদান করেছে। সৌদি আরব আমাদের অত্যন্ত ভ্রাতিৃপ্রতিম একটি দেশ। এছাড়া মুসলমান হিসেবে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভিন্ন। সেদেশে আমাদের বিপুল সংখ্যক লোক হজ ও ওমরা করতে যায়।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইফতারের সময় খেজুর কিনতে অক্ষম জনগণের কাছে এই ৪০ মেট্রিক টন খেজুর পৌঁছানোর জন্য আমরা জেলা প্রশাসনের কাছে পাঠাবো। রোজার প্রথম দিন থেকে এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইফতার করতে পারেন। আমরা দৃঢ়ভাবে জেলা প্রশাসকদের বলবো যারা খেজুর কিনতে অসমর্থ তাদের মাঝে যেন এই খেজুর বিতরণ করা হয়। এই খেজুরের কোনো অংশ মন্ত্রণালয় বা অধিদফতরের না। এই ৪০ মেট্রিক টন খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হবে। এজন্য আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies