বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
অপরাধ

গোপনে কোচিং সেন্টার চালু রাখায়,৬০ হাজার টাকা জরিমানা

bogura
শেয়ার করুন:

 

বগুড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে গোপনে চলছিল কোচিং সেন্টার। খবর পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কোচিং সিলগালাসহ চার শিক্ষককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শহরের জলেশ্বরীতলায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এবং নাছিম রেজা।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় জলেশ্বরীতলা সানলিট আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিংকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা বলেন, করোনায় সরকারি নির্দেশনা অমান্য করায় সানলিট আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিংয়ের চারজন শিক্ষককে ১৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বগুড়া শহরের সরকারি নির্দেশনা উপেক্ষার বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বগুড়া পৌর সপ্তপদী মার্কেটের সব ফটোকপি ও কম্পিউটারের দোকান বন্ধের নির্দেশ দেয় জেলা প্রসাশন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies