সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
জুনায়েদ বাবুনগরী রাজনীতি হেফাজত

অনেক মামলা আমার নামে ,জেলের অপেক্ষায় আছি: বাবুনগরী

শেয়ার করুন:

 

শুক্রবার (২ মার্চ) দুপুরে হেফাজত ইসলামের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশে বলেন।

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘অনেক মামলা রয়েছে আমার নামে । আমি এতেই খুশি।
আমি জেলের অপেক্ষায় আছি। ‘

জুমার নামাজের পর আয়োজিত সমাবেশে হেফাজতের আমির বলেন, যারা ইসলামবিরোধী এবং বিনা উস্কানিতে মাদ্রাসার ছাত্রদের গুলি করে হত্যা করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। বাংলাদেশ স্বাধীন, গণতান্ত্রিক রাষ্ট্র। এ রাষ্ট্রে মিছিল-মিটিং করা, দাবি পেশ করার শতভাগ অধিকার রয়েছে। আন্দোলনে ছাত্রদের গুলি করার অধিকার কোনো প্রশাসনের নেই।

শিক্ষার্থীদের ওপর হত্যা পরিকল্পিত দাবি করে বাবুনগরী বলেন, এ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। এদেশে সব ধর্মের মানুষ থাকতে পারবে কিন্তু নাস্তিকরা থাকতে পারবে না। সরকার এবং আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে নাস্তিকরা।

এ সময় যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ, গ্রফতার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং হাটহাজারী থানার ওসির শাস্তি দাবি করেন হেফাজত আমির।
সি-তাজ২৪.কম/এস.টি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies