মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
ওবায়দুল কাদের

৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলবে

শেয়ার করুন:

 

ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বাইরে থেকে কোনো পরিবহন সিটিতে ঢুকবে না বা সিটি থেকে বের হবে না।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি জানান।

ওবায়দুল কাদের বলেন, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রামসহ সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সার্ভিস চালু থাকবে। তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে ঢুকতে পারবে না এবং বেরও হতে পারবে না।

এর আগে গত ৪ এপ্রিল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউন শুরু হওয়ায় গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
সি-তাজ২৪.কম/এস.টি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies