সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর চট্টগ্রাম টেরিবাজার থেকে ডিবির হাতে আটক

IMG 20210507 003239
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ বাঁশখালী 

চট্টগ্রাম চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম কে আটক করেছে ডিবি পুলিশ।

জানা যায়, আজ বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম কোতোয়ালী থানার  টেরিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের ছোট ভাই মাওলানা ফয়জুল্লাহ বলেন, আমার বড় ভাই তার পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করতেন,বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার বাসা থেকে বের হয়ে  ঈদের কেনাকাটা করতে নগরীর টেরিবাজারে যায়। সেখান থেকে একদল ডিবি পুলিশ আমার ভাই কে গ্রেফতার করেছে বলে শুনতেছি।

এ দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত
করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল।

Powered by Done 5 Technologies