বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
অপরাধ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত মা,আহত ছেলে

IMG 20210604 142352
শেয়ার করুন:

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামেরর বাঁশখালী পিএবি সড়কের সাধনপুর ইউপির বানীগ্রাম জুন্নারটেক নামক স্থানে বাঁশখালী থেকে চট্টগ্রাম অভিমুখী ট্রাক ( নারায়ণগঞ্জ-ঢ ১১-০০৯৮) সাথে চট্টগ্রাম মইজ্জারটেক থেকে কক্সবাজার জেলার মহেশখালী অভিমুখী (চট্টগ্রাম-থ ১৪) সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলে মা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার শিশু পুত্র আল আমিন (১০)। শুক্রবার (৪ জুন) দুপুর পৌনে ১ টার দিকে এই দূর্ঘটনা টি ঘটে। নিহত সোহাগ বেগম (৩০) মহেশখালী মাতারবাড়ী এলাকার মোঃ শফির স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপির বানীগ্রাম জুন্নারটেক নামক স্থানে শুক্রবার পৌনে ১ টার দিকে কর্ণফুলী মইজ্জারটেক থেকে কক্সবাজার জেলার মহেশখালী গামী সিএনজি অটোরিক্সার সঙ্গে চট্টগ্রাম গামী ট্রাক (ড্রেম্পার) এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় অটোরিক্সাচালক সহ নিহতের পুত্র গুরুতর আহত হয়েছেন।

বাঁশখালী রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ (আইসি) এস আই রাকিবুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে বানীগ্রাম জুইন্নারটেক এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ১জন মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত তার ১০ বছরের ছোট ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর পরই ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাটানো হয়েছে।

 

Powered by Done 5 Technologies