মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
Uncategorized

বোয়ালখালীতে ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু

102327 boalkhali
শেয়ার করুন:

বোয়ালখালী থানাধীন পূর্ব কালুরঘাট এলাকায় একটি ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে সীমা আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট ২ নম্বর ওয়ার্ডের খোরশেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই এলাকার বাসিন্দা শাহ আলমের মেয়ে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, সীমা আক্তার নামে ওই কিশোরী পাশের এক আত্মীয়ের বাসায় সেলাইয়ের কাজ শিখত। আজও সেখানে কাজ শিখতে গেলে ওই ভবনের ছয়তলা থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সি-তাজ. কম

Powered by Done 5 Technologies