মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
অপরাধ

রামু মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক। টমটম জব্দ

FB IMG 1627126895635
শেয়ার করুন:

 

আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারে রামু মরিচ্যা চেকপোস্টে
অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ রাসেল মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) । এসময় ব্যাটারী চালিত ১টি অটোরিকশাও জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে কক্সবাজার – টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
রামু৷ ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক ইব্রাহিম ফারুক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১কোটি ২১লাখ টাকা। আটক আসামী ও ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

Powered by Done 5 Technologies