G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে করোনার গণ টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন মোছলেম উদ্দিন আহমদ এমপি

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: করোনা এখন দ্রুত বেড়ে যাওয়ার সরকারের আন্তরিক প্রচেষ্টায় জনগন যাতে সহজে টিকা গ্রহন করতে পারে সেই জন্য বোয়ালখালীতে করোনার গণ টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহম্মদ।

৭আগষ্ট শনিবার পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেন, বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ করোনার টিকা কর্মসূচি বাস্তবায়ন করছে। এটি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। আমাদের গৌরবের বিষয়। আমি নিজে করোনা রোগী ছিলাম, এবং আমার পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়েছিল। আল্লাহর রহমতে ভালো হয়েছি।
এ সময় তিনি সাধারণ মানুষের টিকা নেওয়ার উৎসাহ দেখে স্বস্তি প্রকাশ করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ জিল্লুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাহাদাত হোসেন, সহ-সভাপতি মোঃ সফিকুল আলম, দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ তারেকুল ইসলাম, বাংলা টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ লোকমান চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক ফারুক ইসলাম মানিক, সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রভাস চক্রবর্ত্তী, মোঃ ইয়াছিন চৌধুরী, এস এম নাঈম উদ্দিন, শাহ আলম বাবলু,

এতে আরো উপস্থিতছিলেন দক্ষিণ জেলা ছাত্র লীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, যুবলীগ নেতা মহিউদ্দিন, বায়েজিদ রাজু।

হাসপাতাল তথ্য মতে, উপজেলার

৭টি ইউনিয়নে ৬০০টি করে ২১ বুথে ৪ হাজার ২শতটি টিকা প্রদান করা হয়েছে। প্রতি ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের জনসাধারণ এ টিকা পেয়েছেন। অন্য ওয়ার্ডের জনসাধারণকে পরবর্তী সময়ে টিকা দিবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। টিকা দিতে পেরে অনেকে আনন্দিত। এত তাড়াতাড়ি টিকা পেয়ে খুশি আমরা। টিকা নেওয়ার পর আমার কোনও সমস্যা হয়নি। আমাদের এত দ্রুত সময়ের টিকা ব্যবস্হা করে দেওয়ার জন্য প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান।অনেকে বলেন, টিকা নেওয়ার আগে মনে ভীতি কাজ করেছিল।কিন্তু টিকা নেওয়ার সময় তা একেবারেইঅনুভব হয়নি ।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ জিল্লুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনও প্রকার সমস্যা ছাড়াই আমরা টিকা দিয়ে যাচ্ছি। মানুষ আসছে টিকা নেওয়ার জন্যে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মানুষ টিকা নিচ্ছে। আজকে সকাল থেকে আমাদের টিকাদান কার্যক্রম চলমান আছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.