আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
অনলাইন নিউজ পোর্টালের নাম ভাঙিয়ে রীতিমতো অফিস করে চালিয়ে যাচ্ছিল ইয়াবা ব্যবসা। এমন অভিযোগে এ রকম একটি নাম সর্বস্ব অফিসে অভিযান চালিয়ে সাংবাদিক নামধারী দুই ইয়াবা কারবারিকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের রুমালিয়ারছড়ায় মোস্তফা কন্ট্রাক্টরের ভাড়া বাসার তৃতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।
আটকরা হলেন- শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে আতিকুর রহমান ও সাহিত্যিকাপল্লী এলাকার আব্দুর রশীদের ছেলে ইব্রাহীম খলিল।
ইব্রাহিম খলিল নিজেকে বাংলাদেশ সংবাদ প্রতিদিনের সাংবাদিক হিসেবে পরিচয় দেন।
তার কাছ থেকে একটি পরিচয়পত্রও পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সি-তাজ২৪.কম/এস.টি