মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
অপরাধ

নারী পুলিশকে ধর্ষণের অভিযোগ, পিবিআই’র এসপির বিরুদ্ধে মামলার আবেদন

ctaj24 2
শেয়ার করুন:

 

পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার আবেদন করেছেন একজন নারী পুলিশ পরিদর্শক। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক কামরুন্নাহারের আদালতে মামলার আবেদনটি করেন তিনি। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় আদেশ পরে দেবে বলে জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালে বাদী ও আসামি দুজনই সুদানে একসঙ্গে কাজ করতেন। সেখানে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৯ সালের ২০ ডিসেম্বর আসামি বাদীর বাসায় গিয়ে বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে সুযোগ পেয়ে জাপটে ধরে বাদীকে ধর্ষণ করেন। এরপর এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন আসামি। এর দুই দিন পর ২২ ডিসেম্বর আসামি পুনরায় পূর্বের ঘটনা ভুল বোঝাবুঝির কথা বলে বাদীর বাসায় যান। কিন্তু ওইদিনও বাদীকে ধর্ষণ করেন। এই ঘটনাও কাউকে না জানাতে আসামি বাদীকে বলেন। যদি বাদী কাউকে এ ঘটনা জানায় তাহলে ক্ষতি করার হুমকি দেন।

অভিযোগে আরও বলেন, আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। বাদী বিষয়টি পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন। সে অভিযোগটি চলমান রয়েছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies