দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ২১৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন এবং মৃত্যু হলো ২৩ হাজার ৬১৩ জনের। করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সি-তাজ২৪.কম/এস.টি