মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
অপরাধ দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় চার প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

ccccccc 1
শেয়ার করুন:

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

অভিযানে তিনি ভোক্তা অধিকার আইনে সাতকানিয়া পৌরসভার কানুরাম পুকুরের দক্ষিণ পাড়ে নজির বেকারিকে ২০ হাজার টাকা, সাতকানিয়া-বাঁশখালী সড়কে মোস্তফা মুড়ি মিলকে ৫ হাজার টাকা এবং ধূমপান ও তামাক আইনে এলাহী স্টোরকে ৫শ টাকা ও নেজাম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরওয়ার কামাল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা খায়ের আহমদ ও থানার সহকারী পরিদর্শক মো. জহির।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, উপজেলা প্রশাসন ভোক্তার অধিকার রক্ষায় সচেতন রয়েছে। প্রশাসনের ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies