G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ আয়োজিত

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী : বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ।কিছু কুচক্রি মহল উন্নয়নের ধারাকে বাধান্নিত করার জন্য এ সাম্প্রদায়িকতা সৃষ্টি।

চট্টগ্রাম-৮আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ প্রধান অতিথীর বক্তব্যে বলেছেন -ধর্মীয় সম্প্রতি যারা বিনষ্ট করবে তাদের বাংলার মাটিতে ঠাঁই হবেনা।

এজন্য উপজেলা প্রশাসন- আইনশৃঙ্খলা বাহিনী-আওয়ামীলীগ পরিবার সবাই একযোগে কাজ করছে, এর সুফল ইতোমধ্যেই পাওয়া গেছে। যারা এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে তাদের রুখে দাঁড়াতে সবাইকে এযোগে কাজ করতে হবে।
৩০ অক্টোবর বিকাল ৩টায় বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, ধর্মীয় ও সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে অনুষ্ঠিত সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা গুলো বলেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিক উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার, বোয়ালখালী পৌরসভার মোঃ জহুরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম, জেলা আয়ামীলীগ নেতা মোঃ বোরহান উদ্দিন এমরান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, সিনিয়র সভাপতি রেজাউল করিম বাবুল

সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ, মুক্তিযোদ্ধা বনগোপাল দাশ, অধ্যাপক কানাই লাল দাশ, ৬নং ওর্য়াডের কাউন্সিলর হাজী নাছের ৪নংওর্য়াডের কাউন্সির সুনীল চন্দ্র ঘোষ, বোয়ালখালী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া সাংগঠনিক সম্পাদক , সৈয়দ নজরুল ইসলাম,অর্থসম্পাদক প্রভাস চক্রবর্ত্তী, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসিম, মোঃ মোকারম, কাজল দে প্রমুখ। এ সমাবেশে বোয়ালখালী উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী অজিৎ বিশ্বাস ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সহ সভাপতি সাজীব বৈদ্য,এ সংগঠনের থানার সভাপতি সরোজ চৌধুরী,শিমুল পাল, অসংখ্য নারী-পুরুষ এ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সাংসদ মোছলেম উদ্দিন আহম্মদ’র নেতৃত্ব এক শান্তি রালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Leave A Reply

Your email address will not be published.