বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
রাজনীতি

আওয়ামী লীগ-বিএনপি মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে:জিএম কাদের

শেয়ার করুন:

 

বর্তমানে বিএনপি অবস্থা চরম হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি)।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি জাতীয় পার্টির চাইতে একটু বড় দল হলেও একমাত্র আমরাই বলতে পারি সারা দেশে আমাদেরই শক্তিশালী সংগঠন রয়েছে। আর তাই এখন আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতাই জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।

জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগে আর জায়গা নেই, এত নেতাকর্মীর সংকুলান হচ্ছে না আওয়ামী লীগে। কেউ ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না। আবার বিএনপির অবস্থা হতাশাব্যঞ্জক। বিএনপিতে চরম নেতৃত্ব সংকট চলছে। দেশের মানুষ বিএনপির ভবিষ্যৎ নিয়ে শংকিত। তাই দেশপ্রেমিক ও আদর্শবান মানুষের সামনে জাতীয় পার্টি হচ্ছে একমাত্র রাজনীতির বিকল্প শক্তি।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে। এক সময় ব্রিটিশরা বৈষম্য সৃষ্টি করেছিলো, তারপর বৈষম্য সৃষ্টি করেছিলো পশ্চিম পাকিস্তান। কিন্তু এখন দুটি দল মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে। আওয়ামী লীগ ও বিএনপি না করলে কেউ চাকরি পায় না, ক্ষমতাসীন দল না করলে ব্যবসা করতে পারে না কেউ।
সি-তাজ২৪.কম/এস.টি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies