G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালী উপজেলায় স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদ প্রার্থী  – মোকারম 

0

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী উপজেলা স্হানীয় সাংবাতিকদের সাথে নির্বাচন সুষ্ঠু হওয়ারপরিপ্রেক্ষিতে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদ প্রার্থী মোহাম্মদ মোকারম  ২২ ডিসেম্বর, বুধবার দুপুরে উপজেলা সদরের

বিআরডিবি হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এক স্বতন্ত্রপ্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী জমির উদ্দীন ও তার ‘বহিরাগত’ কিছু লোকজন এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। ভোট কেন্দ্র দখল ও ভোটারদের ভোট দিতে না যাওয়ার জন্যও হুমকি প্রদান করছে। এতে ইউনিয়নের ১-৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের ভোটাররা আতঙ্কিত। তিনি বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র মূলক একটি হত্যা মামলায় তাকেসহ এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়। এতে সফল না হওয়ায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘ধর্মীয় অনুভূতিকে’ ব্যবহার করে অপ্রচার করছেন।

 

সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও পদক্ষেপ দাবি করে মোকারম বলেন, জনগণ যাকেই নির্বাচিত করবেন তা মেনে নেওয়া হবে। প্রশাসনের কাছে অনুরোধ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। মোকারম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান।

সি-তাজ২৪.কম/এ.ট

Leave A Reply

Your email address will not be published.