জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২০২০ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষা শুরু হবে
আগামী ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে এবং এ পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ ২০২২ তারিখ। আজ রোববার (২ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্র গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়,উক্ত পরীক্ষা সকাল ৮টা ৩০ মিনিট থেকে আরম্ভ হবে। পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.ac.bd থেকে জানতে পারবে।
সি-তাজ২৪.কম/এস.টি