প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার বোয়ালখালীর প্রতিনিধি সিরাজুল ইসলাম।
কালুরঘাট সেতু নির্মাণের বিষয়ে রেলমন্ত্রীকে অবহিত করে আবুল কালাম আজাদ বলেন, কালুঘাট নামের কোন ব্রীজ হবে না, ব্রিজ হবে কর্ণফুলি রেলকাম সড়ক সেতু হবে।
প্রধানমন্ত্রী বলেছেন কুমিল্লা বিভাগ হবে না কারণ সেখানে খন্দকার মোস্তাকের নাম জড়িত রয়েছে তেমনি যেখানে জিয়াউর রহমানের নাম রয়েছে সেখানে কালুঘাট সেতু হবে না। সেতুর নাম বদলাতে হবে, আমাদের দরকার ব্রিজ নাম পরিবর্তন হলেও কোন সমস্যা নেই ব্রিজটা হলে হবে।
রেলমন্ত্রী তখন অফিসিয়াল ভাবে প্রস্তাব দেবার জন্য বললে আমি অফিসিয়াল ভাবে প্রস্তাব দিয়েছি। আমি একজন দলের প্রেসিডেন্ট হিসেবে দেশের যেকোনে সমস্যা বিষয়ে সরকারকে পরামর্শ দিতে পারি কেউ কিছু মনে করলে আমার করার কিছু নেই।
একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বলেন, আমি যখন যুদ্ধে অংশ গ্রহন করেছি তখন আমি ভাবেনি এদেশে মুক্তিযোদ্ধা সংসদ হবে এবং মুক্তিযোদ্ধারা ভাতা নেবে। সরকার দিচ্ছে আমরা মুক্তিযোদ্ধারা নিচ্ছি। এক সময় মুক্তিযোদ্ধাদের দেওয়া হত অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা এখন দেওয়া হচ্ছে সম্মানিভাতা এই ভাতা দেয় কারা যাদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে কোন সম্পর্ক নাই। আমি অসম্মানজনক কোন ভাতা নিতে প্রস্তত নই। রাষ্ট্র বানালাম আমরা, দেশ বানালাম আমরা, স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম আমরা, জীবন দিতে তো গিয়েছিলাম বাঁচব তো আশা করেনি, বেঁচে গেলাম আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমি কি নিতে গিয়েছিলাম। আমি এখনো দিতে চাই, কোন কিছু নিতে চাই না।
তিনি প্রেসক্লাবের বিষয়ে বলেন, আমি চেষ্টা করব কোন দিক থেকে সুযোগ আসে এবং আল্লাহ আমাকে আমার লক্ষে পৌছায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য আমার সর্বাত্মক চেষ্টা করব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মাহাবুব হাসান আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, যুগ্ম-সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, জাহিদ হাসান, খোরশেদ আলম, শাহা আলম বাবলু অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে মতবিনিময় সভার শুরুতে সাবেক সংসদ সদস্য ও বিএনএফ এর প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
সি-তাজ২৪.কম/এস.টি