চট্টগ্রাম মহানগরীর খুলশি গার্ডেন ভিউ আবাসিক এলাকায় অবস্থিত শাহ মজিদিয়া রশিদিয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদে গারাংগিয়া সংলগ্নে হামেদিয়া আজমগড়ি তাহফিজুল কোরআন মাদ্রাসা ও খাজা আজমেরি এতিমখানার ভিত্তি স্থাপন অনুষ্ঠান ১৪ ফেব্রæয়ারি ২০২২ ইং সোমবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়। ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ মজিদিয়া রশিদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব আহমদুল ইসলাম চৌধুরী, সহ- সভাপতি প্রফেসর ড. সাইফুদ্দিন, মহাসচিব এস এম বজলুর রশিদ মিন্টু, যুগ্ম মহাসচিব অধ্যাপক শাব্বির আহমদ, বায়তুশ শরফ কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, ফাউন্ডেশনের অর্থ সচিব মুহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নছরত আলী হেলাল চৌধুরী, মসজিদে গারাংগিয়া পেশ ইমাম মাহবুবুর রহমান, মুহাম্মদ আইয়ুব, শাহজাদা মুছলেহ উদ্দিন ছিদ্দিকী, শাহজাদা মুহাম্মদ জালাল উদ্দিন ছিদ্দিকী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন গারাংগিয়া দরবারের খলিফা অধ্যাপক ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী।