G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:বোয়ালখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুন এর সাথে প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে
সোমবার (২৭ জুন) বিকেল ৪টার সময় নিবার্হী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই পেশার মর্যাদা সকলকে অক্ষুন্ন রাখতে হবে। দেশকে নতুন কিছু দিতে এবং সমাজকে বদলে দিতে হলে তথ্য বহুল সংবাদ প্রকাশ করতে হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলা টিভি,র চট্টগ্রাম প্রধান লোকমান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম , সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সাবেক সভাপতি অধীর বড়ুয়া,যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী , সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক , প্রভাস চক্রবর্তী,নেজাম উদ্দিন, প্রচার সম্পাদক এস,এম নাঈম উদ্দিন সদস্য মোঃ সাইফুদ্দিন খালেদ, জাহিদ হাসান, শাহা আলম বাবলু ও মোঃখোর্শেদ।
এসময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যার বিষয়ে মুক্ত আলোচনা করলে নবাগত নির্বাহী অফিসার সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেন । এছাড়াও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম উপস্হিত ছিলেন
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.