মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
ঢাকা জাতীয়

চার দিনের সফরে ঢাকায় এলেন মিশেল ব্যাচেলেট

momen
শেয়ার করুন:

 

ঢাকা: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট রোববার (১৪ আগস্ট) চার দিনের সফরে ঢাকায় এসেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান হিসেবে এটিই তার প্রথম বাংলাদেশ সফর।

এদিন ১০ টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিশেল ব্যাচেলেটকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা সফরকালে মিশেল ব্যাচেলেট সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। তিনি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে যাবেন। মিশেল ব্যাচেলেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। সফর শেষে ঢাকা ছাড়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

তিনি মানবাধিকার ইস্যুতে জাতিসংঘ মহাসচিবকে পরামর্শ দেন এবং জাতিসংঘে মানবাধিকার বিষয়ক বৈঠকগুলোতে মহাসচিবের প্রতিনিধিত্বও করেন।

এদিকে মিশেল ব্যাচেলেটের ঢাকা সফর ঘিরে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ সরকারকে যেন চাপ দেন, সেই আহ্বান জানিয়েছে ৯ টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies