G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাসায় ফিরেছেন বেগম জিয়া

0

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিন দিন চিকিৎসা শেষ করে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল থেকে রওয়ানা করে সন্ধ্যা ৭টায় গুলশানের বাসায় পৌঁছান বেগম জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী হাসপাতাল থেকে বাসা পর্যন্ত আসেন। এ সময় কড়া পুলিশ প্রহরা ছিল।

গত ২৮ আগস্ট এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.