G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ পালিত

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী।দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনটি উপলক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বুধবার (১৬ নভেম্বর) পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করেছে।

দিনটি উপলক্ষে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার স্টেশনে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আলম,ভাইসচেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম সেলিম,মহিলা ভাইসচেয়ারম্যান শামীমারা বেগম,পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ আলাউদ্দিন সহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখহাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং উন্নয়নের ফলে দেশ আজ মডেল হিসেবে বিশ্বে স্হান করে নিয়েছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হয়েছে। আগে কোথাও আগুন ধরলে পটিয়া, কিংবা শহর থেকে ফায়ার সার্ভিস এসেই আগুন নিভানো হত। ফলে সময় ও দূরত্বের কারনে ক্ষয় ক্ষতি বেশি হত।আর এখন কাছে থাকাতে সেবা দ্রুত পৌঁছে দিচ্ছে।দ্রুত পৌঁছে ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.