কোতোয়ালী থানাস্থ ফিরিঙ্গিবাজার এয়াকুব নগর দোভাষী মাঠ প্রাঙ্গনে ১৬ ডিসেম্বর শুক্রবার রাত ৯টা থেকে ঐতিহ্যবাহী সংগঠন প্রগতি সংঘের মহান বিজয় দিবস উপলক্ষে প্রগতি সংঘের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুল মনছুর চৌধুরী খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ও চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইন্জিনিয়ার রশিদ আহেমদ চৌধুরী।
ইকরাম চৌধুরী আকিজের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ হোসেন, এড. দীপক চৌধুরী,সোহেল ওসমান মামুন,হাবিবুল ইসলাম বাবুল,সিরাজুল ইসলাম বাহাদুর,সাহ ইতেখারুল আলম,কামাল হোসেন, রাহাত রহমান দোভাষ, মুহাম্মদ দস্তগীর,হোসেন আহমেদ রাসেল,লায়ন হাসান সাহরিয়ার, জুনায়েদ করিম,ইমরান চৌধুরী আরিফ,
রাজীব,মানিক,সেলিম,সাদমান,ঝিনুক,অপু,যুবরাজ, সাজু, রোমান্স,অন্তত,জয়,হামিম, রাসেল,আয়াজ,রিজভি,চিসতি,ইফাস,মিরাজ,সাগর,সাকু, সোহাইম,আরিফ প্রমূখ।বক্তারা বলেন বিজয়ের আনন্দ সবচেয়ে আলাদা। আর তা যদি হয় পরাধীনতার শৃঙ্খল ভাঙার জয়, তবে সেই আনন্দ বর্ণিল ও গৌরবের। আমরা সেই সৌভাগ্যবান জাতির একটি, যাদের আছে বিজয়ে আনন্দে মাতোয়ারা হওয়ার দিন। ডিসেম্বরের ১৬ তারিখ সাধারণ কোনো দিন নয়। এদিন প্রথম শেকল ভেঙে উড়েছিল আমাদের মুক্তির পায়রা। বছরের পর বছর আমরা সেই আনন্দ বুকে লালন করে টিকিয়ে রেখেছি আমাদের অস্তিত্ব।
সি-তাজ২৪.কম/এস.টি