Take a fresh look at your lifestyle.

নতুন করে কেউ আক্রান্ত হননি করোনায় :ডা.মীরজাদী

0

 

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জনের মধ্যে দু্’জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।গত ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে-জানিয়ে তিনি বলেন, এতে নতুন করে কারো দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

বুধবার(১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সভাকক্ষে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, আক্রান্ত হওয়া তিনজনের দু’জনের পরীক্ষার মাধ্যমে নেগেটিভ এসেছে। বাকি একজনে অবস্থাও ভালো, তবে পরীক্ষায় পজিটিভ এসেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা পর আবার পরীক্ষা করা হলে যদি নেগেটিভ আসে তাহলে দু’জনকে ছেড়ে দেয়া হবে। বিভিন্ন হাসপাতালে আটজন আইসোলেশনে আছেন। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, চীনে করোনা মোটামুটি নিয়ন্ত্রিত, নতুন সংক্রমণ নেই বললেই চলে।বিদেশ ফেরত সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। করোনা সংক্রমণে জনসমাবেশ এড়িয়ে চলা প্রয়োজন।এয়ারপোর্টে স্ক্যানার বাড়ানো হয়েছে।এছাড়া, এখন ১৩টি হট নম্বারের পরিবর্তে শুধু ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে করোনার জন্য ফোন করার অনুরোধ জানান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

Leave A Reply

Your email address will not be published.