G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

রামিসা হত্যা মামলায় আজ চার্জ শুনানি, শুরু হতে পারে বিচার

0

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ (১ জুন) দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালত অভিযোগ গঠন করলে মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে।

ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীন এ শুনানি গ্রহণ করবেন। এর আগে আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন।

তদন্ত শেষে পুলিশ প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্তের তথ্য এবং অন্যান্য ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মে মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী দুই আসামিকে গ্রেপ্তার করে।

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.