অধ্যাপক নাছরীন আকতার
লিপির আবিষ্কারের মধ্য দিয়ে শিক্ষার ক্রমবিকাশময় অগ্রযাত্রার সূচনা। সভ্যতার বিকাশে শিক্ষার উৎপত্তিগত ইতিহাস বেশ পুরনো। ঊফঁপড় হতে ক্রমবিবর্তিত ইংরেজি ঊফঁপধঃরড়হ (শিক্ষা) শব্দটির গাণিতিক চেতনায় খবধৎহরহম (শিখন) এবং ঞবধপযরহম (শিক্ষণ)-র ঝঁসসধঃরড়হ (সমষ্টি) যোগফল। আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মানুষের জ্ঞানের স্বীকৃতি মেলে। জ্ঞান মানুষের ভূষণ, প্রজ্ঞা আমাদের পরিচায়ক এবং দক্ষতা ব্যক্তির অহংকার, জ্ঞানের প্রয়োগই উন্নয়নের প্রতিফলক আর সভ্যতার নিয়ন্ত্রক দক্ষতায় আনে শৈল্পিকতা।
স্বয়ং আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাতকে পৃথিবীতে নবী-রাসূল পাঠিয়ে শিক্ষা প্রদান করেছেন। তিনি ‘ইক্বরা’ (পড়)-র মাধ্যমে আধুনিক শিক্ষার সূচনা করেন।
খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে প্রাচীন ভারতে মূলত আর্যরাই প্রভূত্ব বিস্তার করে নতুন ধারার শিক্ষা, সংস্কৃতির প্রভাব সঞ্চারিত করে। পরবর্তীতে হূন রাজা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করে ৫০০ অব্দে গুপ্ত সাম্রাজ্য দখল করে। রাজা শশাংক এবং হর্ষবর্ধন খ্রিস্টীয় ৬০০-৬৫০ অব্দে প্রাচীন ভারতবর্ষকে শিক্ষা সংস্কৃতির সম্প্রসারণ করে অধিক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন। পরবর্তীতে আরব এবং পারসিকরা ভারতের বিভিন্ন রাজ্য জয়ের মাধ্যমে ইসলামি শিক্ষা ও দর্শনের সম্প্রসারণ করেন।
প্রাচীন ভারতে আর্যদের প্রবর্তিত শিক্ষাধারায় প্রথমেই আসে সভ্যতার রেশ। নিজেদের ধর্মগ্রন্থ এবং ধর্মীয় সংস্কৃতিক ধারার বৈদিক শিক্ষা প্রসার লাভ করে। খ্রিস্টপূর্ব ৬০০ অব্দের পর বৌদ্ধধর্মের প্রচার ও প্রসারের ফলে বৌদ্ধ শিক্ষার প্রচণ্ড প্রভাব পরিলক্ষিত হয়। ফলশ্রুতিতে চৈনিক সভ্যতায় কনফুসিয়াসের প্রাধান্য ঘটলেও শিক্ষা ব্যবস্থায় প্রাচীন ভারতে মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের কালজয়ী প্রভাব বিদ্যমান। ৭১১ খ্রিস্টাব্দে সিন্ধুরাজা দাহির মুহাম্মদ বিন কাশিমের নিকট পরাজিত হলে সমগ্র সিন্ধু অঞ্চল মুসলিম শাসনাধীন হয়। পরবর্তীকালে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুসলিম শিক্ষা, সংস্কৃতি সুপ্রতিষ্ঠিত হয়।
সর্বশেষ পলাশী ট্রাজেডির মধ্য দিয়ে ভারতে ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসন-শোষণের পাশাপাশি ইংরেজি শিক্ষা প্রবর্তিত হয়। ফলস্বরূপ ভারতবাসী জাতি হিসেবে যেমন শংকর, তেমনিভাবে এর শিক্ষাধারা ব্যবস্থাপনাও শংকরতার মধ্য দিয়েই বর্তমানের চরম আধুনিকতায় পৌঁছেছে।
উপমহাদেশের বঙ্গীয় জনপদে আধুনিক শিক্ষার বিকাশ ঘটে ১৮৩৩-১৮৫৩ সময়কালে। ১৮৩৫ খ্রিস্টাব্দের মার্চ মাসে লর্ড বেন্টিংক এদেশ ত্যাগ করার পর লর্ড অকল্যান্ড নতুন গভর্নর জেনারেল হয়ে আসে, তখন এ জনপদে ২৯টি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। অকল্যান্ডের নির্দেশে সরকারি নীতি অনুসারে বাংলার প্রতি জেলায় স্থাপিত হয় জিলা স্কুল। চট্টগ্রাম জেলায় জিলা স্কুল হিসেবে ১৮৩৬ সালে যাত্রা শুরু বর্তমান চট্টগ্রাম সরকারী কলেজের।
১৮৩৫ সালে উইলিয়াম এডাম-র রিপোর্টের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষা কমিশন রিপোর্ট প্রণয়ন করা হলেও বাংলাদেশে স্বাধীনতা-উত্তর ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা-এর নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট (১৯৭৪)-এর মাধ্যমে এদেশে প্রাক্-প্রাথমিক হতে মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, এম.ফিল, পিএইচ.ডিসহ বিভিন্ন স্তরে শিক্ষার ধারা অব্যাহত রয়েছে। দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে প্রধানত ৩ ভাগে বিভক্ত করা যায়: (১) সাধারণ শিক্ষা, (২) মাদ্রাসা শিক্ষা ও (৩) কারিগরি শিক্ষা। এছাড়া কওমী ধারার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয় যার গোড়াপত্তন হয় ভারতের দেওবন্দে।
জাতীয় শিক্ষানীতি ১৯৯৭ ও ২০১০-র আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থা নতুনভাবে সুষমামণ্ডিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর চেতনায় শিক্ষাক্রম, লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং গঠন কাঠামো প্রবর্তিত হলেও প্রযুক্তির উৎকর্ষের কারণে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের বিশাল সম্ভাবনাময় জনশক্তিকে বিশ্বের সাথে খাপ-খাওয়ানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ ও সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তাঁর টেকসই ও কার্যকর সমাধান এবং আমাদের জনমিতিক সুফলকে সম্পদে রূপান্তর করতে হলে প্রয়োজন জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন দূরদর্শী, সংবেদনশীল, অভিযোজন-সক্ষম, মানবিক, বৈশ্বিক এবং দেশপ্রেমিক নাগরিক। শিক্ষা হচ্ছে লক্ষ্য অর্জনের শক্তিশালী হাতিয়ার।
মহামারী কোভিড-১৯ পরবর্তী বিশ্বের স্বাভাবিক জীবনযাত্রাও থমকে যাওয়া অর্থনীতিকে সচল করতে এবং দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পদার্পণ করার লক্ষ্যে আধুনিকায়নের উদ্দেশ্যে একটি কার্যকর যুগোপযোগী শিক্ষাক্রম হিসেবে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১, বিস্তরণ-২০২২ এবং বাস্তবায়ন-২০২৩ প্রণয়ন করা হয়েছিল।
মূলত গ্লোবাল সিটিজেন তৈরিতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষ (ঝউএ)-এর লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৩ শিক্ষাক্রম ৬ষ্ঠ-৭ম শ্রেণিতে বাস্তবায়ন শুরু হলেও ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি থেকে ফিরিয়ে আনতে অন্তবর্তীকালীন সরকার ২০২৫ সাল হতে পূর্বের ২০১২ শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান পরিচালনার সিদ্ধান্ত নেয়। অতএব এটি অঙ্কুরেই বিনষ্ট হয়।
এটি ছিল শিক্ষার্থী কেন্দ্রিক আনন্দময় পড়াশোনার পাশাপাশি গভীর শিখন, মুখস্থ নির্ভরতার পরিবর্তে অভিজ্ঞতা ও দক্ষতাভিত্তিক কার্যক্রমকে অগ্রাধিকার প্রদান। প্রাক্প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে সামঞ্জস্য বিধানে নিরবিচ্ছিন্ন শিক্ষাক্রম প্রবর্তনই ছিল এর উদ্দেশ্য। বিশ্বের ৫১টি দেশের কারিকুলামের সাথে সংগতি রেখে এর বাস্তবায়ন শুরু হয়েছিল।
কিন্তু পর্যাপ্ত ও দক্ষ শিক্ষকের অভাব আমাদের দেশের শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোজ্যতার অভাব, ব্যবহারিক কাজ পরিচালনার যথেষ্ট জায়গার অভাব, মূল্যায়ন পদ্ধতির দুর্বলতা, প্রস্তুতি ও প্রশিক্ষণের অভাব, বাস্তবতা ও সক্ষমতা বিবেচনা না করা, পরীক্ষা পুরোপুরি উঠিয়ে দেওয়ার কারণে শিক্ষার্থীদের বেসিক দুর্বল হয়ে পড়ার আশঙ¦কা ছিল। কানাডার মতো উন্নত রাষ্ট্রের পুরোপুরি ধারাবাহিক মূল্যায়নের পরিবর্তে মুখস্থ নির্ভর পরীক্ষা চালু রয়েছে। সুতরাং বলা যায়, সম্পূর্ণ ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে উপযুক্ত নাগরিক তৈরি করা সম্ভবপর নয়।
তথ্যপ্রযুক্তির অবাধ বিচরণের এযুগে গুণগত শিক্ষা বিশেষ চেতনা হিসেবে প্রতিফলিত হয়েছে। অধ্যাপক ড. আনোয়ারুল হক ভূঁইয়ার মতে, “ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রের আর্থসামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের যোগ্য শিক্ষাই হল গুণগত শিক্ষা।” শুধু উচ্চতর ডিগ্রী অর্জন করে সার্টিফিকেট অর্জন করার নাম শিক্ষা নয়। জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে গুণগত শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছে। যার মাধ্যমে অর্জিত হবে টেকসই উন্নয়ন। গ্লোবাল সিটিজেন তৈরিতে আজকের শিক্ষার্থীদের যথাযথ পরিচর্যা প্রয়োজন।
শিক্ষার্থীদের রয়েছে একটি সতেজ মন আর একটি সক্রিয় মস্তিষ্ক। তারা কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে বুদ্ধি খাটিয়ে পেতে পারে নতুন ভাবনার পথ। শিক্ষার্থীদের মনে রাখতে হবে স্বাধীনতা ভোগ করতে হলে দায়িত্বও নিতে হয়। শিক্ষা হবে আনন্দময় যাত্রা ও পথচলা সবুজের অভিযানের মতো। সীমাহীন কৌতূহল, বিস্ময়বোধ, প্রাণশক্তি এবং আনন্দিত হওয়ার শক্তিশালী হাতিয়ার হিসেবে পঞ্চইন্দ্রিয় সহায়ক ভূমিকা পালন করে। এগুলো ব্যবহারে খরচ হয় না, বরং বাড়ে। এগুলো শিক্ষার্থীদের সম্পদ, যত চর্চা করবে ততই ঝকঝকে থাকবে, কাজে হবে দক্ষ। ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে শিক্ষার্থীর দক্ষতা বাড়াতে যুক্তিনির্ভর বুদ্ধি খাটিয়ে ভাবতে হবে। ৬৫% শিক্ষার্থী যারা প্রাথমিক শিক্ষায় আছে তাদের কর্মজগতে প্রবেশ করার জন্য গাণিতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দক্ষতা পূর্ণ বৈশ্বিক নাগরিক (এষড়নধষ ঈরঃরুবহ) হিসেবে গড়ে তুলতে শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করার জন্য ডিভাইস নির্ভরতা থেকে বেরিয়ে এসে পাঠ্যপুস্তক-নির্ভর শিক্ষা গ্রহণ করার এখনই আদর্শ সময়।
পাঠাভ্যাসে আগ্রহী করে তুলতে এ-কাজটি সুচারুরূপে সম্পাদন করতে পারেন শিক্ষক।
শিক্ষক জাতি গড়ার কারিগর। শিক্ষা ও সমাজ ব্যবস্থায় জাতির কারিগরদের অবদানকে সম্মান জানাতে এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতনতা তৈরিতে ১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা (টঘঊঝঈঙ) ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে প্রথম ঘোষণা করে। বিশ্বের শতাধিক দেশে মর্যাদার সাথে এই দিনটি উদ্যাপিত হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি পালন উপলক্ষে ইআই প্রতিবছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে, যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদান ও স্মরণ করিয়ে দেয়। দিবসটি উদ্যাপনের মূল উদ্দেশ্য শিক্ষার্থী ও সমাজের বিকাশে শিক্ষকের ভূমিকা মূল্যায়ন করা।
বিশ্বব্যাপী টঘঊঝঈঙ ঘোষিত ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করলেও ব্যতিক্রমী রাষ্ট্র হিসেবে ভারত তাদের দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী কৃষ্ণণের জন্মবার্ষিকীকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ৫ সেপ্টেম্বর ‘শিক্ষক দিবস’ পালন করে।
বাংলাদেশ ও ২০০৩ সালের ১৯ জানুয়ারি প্রথমবার জাতীয় শিক্ষক দিবস চালু করলেও পরবর্তীতে টঘঊঝঈঙ-এর সাথে ৫ অক্টোবর ‘শিক্ষক দিবস’ পালনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।
৫ অক্টোবর ২০২৬ বাংলাদেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হবে। শিক্ষাগুরুর মর্যাদা প্রদান ও উৎসাহিত করতে পূর্বে ১২ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হলেও বর্তমানে ১০০-তে উন্নীত করে সরকার। শিক্ষকদের সম্মান জানানোর নির্দিষ্ট কোন দিনের প্রয়োজন না হলেও এ দিনটি নতুন করে মনে করিয়ে তাঁদের ঋণ শোধ করার নয়।
শিক্ষক কেবল বইয়ের জ্ঞান দান করেন না। শিক্ষার্থীর ভেতরের অন্ধকার দূর করে তাদের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলে সততা, শৃঙ্খলা, ধৈর্য, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ তৈরিতে সাহায্য করেন।
শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক হলো পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, স্নেহ ও কার্যকর যোগাযোগের এক পবিত্র বন্ধন। নির্দিষ্ট সীমানা ও মার্জিত দূরত্ব বজায় রেখে বন্ধু ও অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে দাতা-গ্রীতার সম্পর্কের পরিবর্তে তৈরি হয় আত্মিক সম্পর্ক। যা শিক্ষার আলো ছড়াতে পরিপূরক। এর ফলে শিক্ষার্থীদের মানসিক চাপ কমে শেখার আগ্রহ বৃদ্ধি পায়।
অনেকে ক্ষেত্রে এই সম্পর্ক বাণিজ্যিক ও কৃত্রিম রূপ ধারণ করায় মানবতার চরম বিপর্যয় হচ্ছে। তাইতো ডিভাইস-নির্ভর শিক্ষার ফলস্বরূপ ‘অপ্রতিমের’ মতো অনেক সম্ভাবনাময় শিশু অকালেই ঝরে যাচ্ছে। ডিভাইস নির্ভরতা থেকে শ্রেণিকক্ষে ফিরে আসতে হবে। শ্রেণিকক্ষ তথা ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে অর্জিত শিক্ষা ব্যতীত পৃথিবীর অন্য কোথাও থেকে এত জ্ঞান অর্জন অসম্ভব। কেননা একজন শিক্ষক একটি লাইব্রেরি।
সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুরের সরকার বই পড়ায় উদ্বুদ্ধ করতে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। আমাদের শিক্ষার্থীদের ও পাঠ অভ্যাসের মাধ্যমে মানবতাবোধ জাগিয়ে তুলতে হবে। ওমর খৈয়ামের মতে, “রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, তবুও বইখানা অনন্ত যৌবনা।” বইয়ের সাথে কখনও মনোমালিন্য হয় না।
শিক্ষককে ভালোবাসার মধ্য দিয়ে শিক্ষার্থীর জ্ঞান প্রসারিত হয়। শিক্ষকের দোয়ায় শিক্ষার্থী সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করে। শিক্ষককে চরম শ্রদ্ধা ও ভালোবাসার ফলস্বরূপ আল্লাহর ওলী হওয়ার উৎকৃষ্ট উদাহরণ হযরত ইমামে আযম আবু হানিফা (রহ.)। তিনি তাঁর শিক্ষকের ব্যবহৃত স্যান্ডেলের চামড়া দিয়ে যে টুপি বানিয়েছিলেন তা মাথার তাজ বা টুপির চেয়েও বেশি মূল্যবান মনে করেছিলেন।
কিন্তু পরিতাপের বিষয় বর্তমানে কিছু শিক্ষার্থী পথভ্রস্ট হয়ে শিক্ষককে শুধু মারধর করে তা নয় তাদের পায়ের জুতো দিয়ে জুতা-পিঠা করে। স্যার এফ. ফ্রয়েবল, “সুন্দর, বিশ্বস্ত এবং পবিত্র জীবনের উপলব্ধির মাধ্যমে অর্জিত শিক্ষাই প্রকৃত শিক্ষা হিসেবে অভিহিত করেন।”
উন্নত জাতি গঠনে শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে জ্ঞান অর্জন করতে হবে। ক্যাম্পাসের অবারিত জ্ঞানের আলোয় আলোকিত হয়ে মানবিক গুণসম্পন্ন গ্লোবাল সিটিজেন তৈরিতে শ্রেণিকক্ষের তাৎপর্য স্বীকার্য।
লেখক: অধ্যাপক, পরশপাথর শিক্ষক প্রশিক্ষক কলেজ, চট্টগ্রাম।
![]()



